ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলার শ্রেষ্ট থানা নির্বাচিত কুলাউড়া

রবিবার (৯ অক্টোবর) বিকেল ০৩. ৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাব দারের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা, জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার এসআই (নিঃ) আনোয়ার মিয়া ও কুলাউড়া থানার নাজমুল হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।

এছাড়াও সদর কোর্টের মোছাঃ রুজিনা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং পিযুস দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে পুলিশ সুপার ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জেলার শ্রেষ্ট থানা নির্বাচিত কুলাউড়া

আপডেট সময় ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২