ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

এক মাসের সফরে আমেরিকা যাচ্ছেন ইসি আনিছুর

ব্যক্তিগত সফরে এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। নির্বাচন কমিশনারের সঙ্গে আমেরিকা সফর করবেন তার স্ত্রীও। 

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ব্যক্তিগত সফরে আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এই সফরে কমিশনার তার স্ত্রী সালমা সুলতানা তার সঙ্গে আমেরিকা সফর করবেন। এই সফরের সব খরচ কমিশনার নিজে বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা আছে।

ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

এক মাসের সফরে আমেরিকা যাচ্ছেন ইসি আনিছুর

আপডেট সময় ০১:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩