ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জাতিসংঘ সদর দপ্তরে টানা ৭ম বারের মত যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি পালন করা হয়।

স্থায়ী মিশন জানায়, নিউইয়র্ক ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন শ্রী চিন্ময় কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের এবং ভাষা আন্দোলনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই জাতির পিতার নেতৃত্বে শুরু হয় বাঙালি জাতির মুক্তিসংগ্রাম, যার চূড়ান্ত পরিণতি পায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের মাধ্যমে। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রবাসী কয়েকজন বাংলাদেশির উদ্যোগকে রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ণ স্বীকৃতি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত মুহিত।

এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে সম্মান জানিয়ে নতুন বাংলা ইউনিকোড ফন্ট প্রকাশ করার জন্য ইউএনডিপিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্থায়ী প্রতিনিধি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় ০১:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩