ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন বাডাস সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব এবং জাতীয় পরিষদের সদস্য জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) কর্তৃক ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় বাডাস নেতারা তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তারা প্রধানমন্ত্রীকে বলেন, বাডাস সুযোগ পেলে আন্তর্জাতিক মানের চিকিৎসক ও নার্স তৈরিতে ভূমিকা রাখতে পারে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

তারা বাডাস-এর অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সরকারের সহায়তায় ৩০০টি ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার পাশাপাশি সেই কেন্দ্রগুলোকে সরকারের কমিউনিটি হেলথ সেন্টারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহায়তা দেবে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেট সময় ০১:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩