ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

ঢাকায় দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

দুই দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌ন তিনি। এসময় তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ইস্ট এশিয়া অ‌্যান্ড প‌্যা‌সি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান।

ঢাকা ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সূত্রগুলো বল‌ছে, বি‌শেষ দূ‌তের ঢাকা সফ‌রে দু’দেশের সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনার ইঙ্গিত রয়েছে।

জানা গেছে, দুই দিনের সফরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন বিশেষ দূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুং মিন।

দক্ষিণ কোরিয়ার একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ দূতের এ সফর। তার সফরে ৫০ বছরের সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা আলোচনায় থাকবে। আলোচনা হবে ইন্দো-প্যাসিফিক কৌশল ও ওয়ার্ল্ড এক্সপো নিয়েও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

ঢাকায় দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

আপডেট সময় ০৬:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩