ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চকবাজারে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজার থানার কাজী রিয়াজ উদ্দিন রোডে নিখোঁজের একদিন পর বাসার নীচ তলার সেপটিক ট্যাংক থেকে আরিয়ান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় চকবাজার থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম। তিনি বলেন, গতকাল (শনিবার) জুম্মার নামাজের সময় গলির মধ্যে বাচ্চারা চোর পুলিশ খেলছিল। বাসার ওই পানির সেপটিক ট্যাংকে একটি বোড দেওয়া ছিল। অসাবধানতাবশত ওই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়।

তিনি বলেন, পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, নিহত শিশুর মা ইয়াসমিন আক্তার এ ব্যাপারে থানায় একটি জিডিও করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চকবাজারে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩