ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

বাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার বিষপানে আত্মহত্যা

রাজধানীর মধ্য বাড্ডার পোস্ট অফিস গলি এলাকায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকা সাদিয়া খাতুন (১৪) বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত সাদিয়া খাতুনের বাবা হোসেন আলী বলেন, আমার মেয়ে একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিল। সে একটি ছেলেকে ভালোবাসতো। ওই ছেলেটি অন্য জায়গায় বিয়ে করেছে এমন খবর পায় আমার মেয়ে। পরে সে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা মধ্য বাড্ডা পোস্ট অফিস গলি এলাকায় শান্ত মিয়ার বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আড়াইবাড়িয়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি বাড্ডা থানাকে জানিয়েছি। বিষয়টি তারাই তদন্ত করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

বাড্ডায় প্রেমিকের বিয়ের খবরে প্রেমিকার বিষপানে আত্মহত্যা

আপডেট সময় ১২:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩