ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ১৯ দিনে প্রবাসী আয় ২৫ হাজার কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে জিএম কাদেরের অভিনন্দন বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মহাখালীতে ১২০ কেজি পলিথিন শপিংব্যাগ জব্দ করল ভ্রাম্যমাণ আদালত কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩১৪ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েম চান জামায়াত আমির

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি : আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। আজ (বৃহস্পতিবার) সারা দেশে এই শোক পালিত হচ্ছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ৩৮৩ ছাড়িয়েছে। তুরস্কে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত  প্রায় ১২ হাজার ৩৯১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মীরা, আর সিরিয়ায় উদ্ধার করা মরদেহের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি : আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ০২:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩