ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

হজযাত্রীদের করোনার টিকা ও বুস্টার নেওয়ার তথ্য চায় ধর্ম মন্ত্রণালয়

সৌদি আরব সরকার হজযাত্রীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে। এ ইস্যুতে হজযাত্রীদের করোনার ভ্যাকসিন ও বুস্টার ডোজ নেওয়ার তথ্য চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তথ্য সহজে পাওয়ার লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন প্রয়োজন বলেও মনে করছে মন্ত্রণালয়।

এ ইস্যুতে ধর্ম মন্ত্রণালয় থেকে সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, রাজকীয় সৌদি সরকার ২০২৩ সালে (১৪৪৪ হিজরি) বহির্বিশ্বের হজযাত্রীদের অংশগ্রহণে হজ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার হজযাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে। সে লক্ষ্যে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণের তথ্য সহজে প্রাপ্তির লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন প্রয়োজন।

এমতাবস্থায়, ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্প এটুআই-এর প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

হজযাত্রীদের করোনার টিকা ও বুস্টার নেওয়ার তথ্য চায় ধর্ম মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩