ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মধ্যরাতে শাহজালাল থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মধ্যরাতে বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, একটি বিমানের টিকেট, ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল। গ্রেপ্তার মো. রনি হোসেন (৩৫) জয়পুরহাট সদরের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে- জয়পুরহাট জেলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রনিকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, গত বছরের ১৪ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার (মামলা নং-৩১) এজাহারভুক্ত আসামি রনি। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মধ্যরাতে শাহজালাল থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩