ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হলিডে মার্কেট ব্যবস্থাপনায় ডিএনসিসির ৬ সদস্যর কমিটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ডিএনসিসির হলিডে মার্কেটের পাইলটিং চলাকালীন সময়ে ব্যবস্থাপনা বিষয়ে ৬ সদস্যর কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএনসিসির সচিব ড. মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ কমিটি গঠন করা হয়। মোহাম্মদ মাহে আলম জানিয়েছেন, ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং সংশ্লিষ্ট অঞ্চলের কাউন্সিলরকে কমিটির সদস্য করা হয়েছে।

বাংলাদেশ কুটির শিল্প, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে দেশে প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে প্রথম হলিডে মার্কেট ‌‘ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট’ শুরু হচ্ছে। যা প্রতি শুক্র ও শনিবার চালু হয়ে সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই মার্কেটের আয়োজন করছে। পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের রাস্তায় শুরু করেছি। সড়কটির উত্তর দক্ষিণ দুই ধারের গাড়ি পার্কিংয়ের স্থানে শুক্রবার ও শনিবার ছুটির দিনে হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট প্রকল্প সফল হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করব। খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

হলিডে মার্কেট ব্যবস্থাপনায় ডিএনসিসির ৬ সদস্যর কমিটি

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩