সংবাদ শিরোনাম ::
রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিল করবে। আর ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি মিটিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার নিজেদের লুটপাট অব্যাহত রেখে জনগণের পকেট কাটতেই বার বার বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বাড়াচ্ছে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা না থাকায় সরকার বিইআরসিকে পাশ কাটিয়ে ইচ্ছেমত জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে লুটপাট করতে সংসদকে ব্যবহার করে কালো আইনের মাধ্যমে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করছে।

আরও বলা হয়, বর্তমান সরকার ২০০৯-২০২৩ পর্যন্ত গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১২ বার ও পাইকারি পর্যায়ে ১১ বার দাম বাড়িয়েছে। কেবলমাত্র গত জানুয়ারি মাসেই দুই দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে। এভাবে বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের

আপডেট সময় ১২:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩