ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে নিখোঁজ-সন্ধান চাই: কিশোর মোঃ রেজোয়ান ইসলাম রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী রাজবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ রংপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক ৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান 

ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে আটক করে অভিযানকারী দল।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ওই রাতে সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ লালমাই বাজার এলাকায় অবস্থান নিয়ে ডাকাতি সংঘটনের আগেই তাদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুককে চক্রটির সর্দার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), হাজীগঞ্জ থানার ঢড্ডা এলাকার মো. মামুন মিজী (৪৫), ফরিদগঞ্জ থানার সাচইনমেঘ এলাকার মো. কবির ভূইয়া (৪০), চাঁদপুর সদর থানার মদনা এলাকার মো. রবিউল আলম (৩৫) এবং ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর এলাকার মো. নজরুল ইসলাম (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে একটি লোহার বোল্ট কাটার, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, একটি কালো কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ ও একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোমারে নিখোঁজ-সন্ধান চাই: কিশোর মোঃ রেজোয়ান ইসলাম

ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০১:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬