ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

রাজবাড়ীর ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী চাঁদপুর এলাকায় আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি গরু মারা গেছে এবং দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে চন্দনী চাঁদপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গরু বোঝাই একটি ট্রাক আরিচার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুষ্টিয়াগামী ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্যদিকে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬