ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম চসিক সচিবের কণ্ঠ নকল করে অডিও ছড়ানোর অভিযোগ অটোরিকশার আড়ালে গড়ে উঠেছে রাজনীতি ও কালো টাকার সাম্রাজ্য হাসান শওকতের হাতে ‘আলাদিনের চেরাগ রাজউকের ইমারত পরিদর্শক পিয়ালের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

স্মার্ট নাগরিক গড়তে কাজ করছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক গড়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘মানবতার শেখ হাসিনা’ শীর্ষক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমি আশা করি যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, যত অপপ্রচার, যত মিথ্যাচার হোক না কেন আমাদের এগিয়ে যেতে হবে।

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ে তেলার প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কৃতি শিক্ষার্থীরাই সোনার বাংলা গড়ে তুলবে। স্বাধীনতা ইতিহাসে ঢাকা মেডিকেল কলেজের শহীদ শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, আমাদের ভাষা আন্দোলনসহ সব অধিকার আদায়ের আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের একটি ইতিহাস রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের সভাপতি ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক টি এ চৌধুরী, অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ

স্মার্ট নাগরিক গড়তে কাজ করছি : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩