ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম চসিক সচিবের কণ্ঠ নকল করে অডিও ছড়ানোর অভিযোগ অটোরিকশার আড়ালে গড়ে উঠেছে রাজনীতি ও কালো টাকার সাম্রাজ্য হাসান শওকতের হাতে ‘আলাদিনের চেরাগ রাজউকের ইমারত পরিদর্শক পিয়ালের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

বিলম্বিত অর্থ প্রদানে সৌদি থেকে তেল চাইলেন মোমেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। জ্বালানি চাহিদা মেটাতে সংকটে রয়েছে বাংলাদেশও। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরবকে বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে অপরিশোধিত ও পরিশোধিত তেল দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এসময় মন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের একটি চিঠি ড. মোমেনের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে চলমান পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা ও ত্বরান্বিত করতে ড. মোমেনকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ

বিলম্বিত অর্থ প্রদানে সৌদি থেকে তেল চাইলেন মোমেন

আপডেট সময় ১১:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩