ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

হংকংয়ের প্রধান নির্বাহী লির সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ের কনসাল জেনারেল ইসরাত আরা দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রধান নির্বাহী জন লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) লির অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসরাত আরা জানান, জন লি তার অফিসে কনসাল জেনারেলকে উষ্ণ অভিবাদন জানান। এ সময় কনসাল জেনারেল প্রধান নির্বাহীকে হংকংয়ের ৬ষ্ঠ প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান। সাক্ষাতে তারা বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বঙ্গবন্ধুর ১৯৫২ সালের হংকং সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু তার আত্মজীবনী ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থে হংকংয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং আর্থ-সামাজিক অবস্থা সুনিপুণভাবে বর্ণনা করেছেন। প্রধান নির্বাহী বইটি সম্পর্কে তার আগ্রহ প্রকাশ করেন।

জন লি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার মানুষে মানুষে যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, পারস্পরিক ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, ‘ইনোভেশন ও টেকনোলজি’, ‘হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট’ ও ‘হাই স্কিল্ড লেবার’  বিষয়ে বাংলাদেশ ও হংকং একযোগে কাজ করতে পারে বলে লি মত প্রকাশ করেন।

কনসাল জেনারেল বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হংকং বাংলাদেশের শীর্ষ ১০টি বিনিয়োগকারী দেশের মধ্যে অবস্থান করছে এবং ২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় হংকং থেকে বাংলাদেশে ৫০% এর অধিক বিনিয়োগ হয়েছে, যা হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আস্থার প্রতীক।

এ সময় আগামী ১১-১৩ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’-এ হংকং সরকারের একজন যথোপযুক্ত প্রতিনিধি পাঠানোর জন্য প্রধান নির্বাহীকে অনুরোধ জানান ইসরাত আরা। তিনি বাংলাদেশ ও হংকং-এর মধ্যকার দ্বৈত কর পরিহার চুক্তি, বিনিয়োগ সম্প্রসারণ ও সংরক্ষণবিষয়ক চুক্তির অগ্রগতি সম্পর্কে প্রধান নির্বাহীকে অবহিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

হংকংয়ের প্রধান নির্বাহী লির সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩