ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ব্যবহার বন্ধের জন্য আগামী মাসে একটি বিলের ওপর ভোটের পরিকল্পনা করছে দ্য হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি।

প্যানেলের চেয়ারম্যান রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককাউলের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটক নিষিদ্ধ করার জন্য হোয়াইট হাউসকে আইনি সরঞ্জাম দেওয়া হবে। ব্লুমবার্গ নিউজকে ম্যাককাউল জানান, উদ্বেগের বিষয় হলো অ্যাপটি ব্যবহার করে চীনা সরকার আমাদের উপর নজরদারি করার চেষ্টা করছে।

২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ব্যবহারকারীদের টিকটক ডাউনলোড করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপ্লিকেশনটির ব্যবহার বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ২০২১ সালের জুনে বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই প্রচেষ্টা পরিত্যাগ করে। এরপর ডিসেম্বরে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও টিকটক নিষিদ্ধ করার জন্য দ্বিপক্ষীয় আইন উন্মোচন করেন। এর উদ্দেশ্যই ছিল চীন ও রাশিয়ার প্রভাবিত যেকোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জিনপিয়েরে শুক্রবার বিলটি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জিনপিয়েরে বলেছেন, এটি সিএফআইইউএস দ্বারা পর্যালোচনাধীন রয়েছে, তাই আমি এ সম্পর্কে বিস্তারিত বলতে চাই না। গত মাসে বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন, যার মধ্যে ফেডারেল কর্মীদের সরকারি মালিকানাধীন ডিভাইসে টিকটক ব্যবহার বা ডাউনলোড নিষিদ্ধ  করা অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের ২৫টিরও বেশি অঙ্গরাজ্য রাষ্ট্রীয় মালিকানাধীন ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র!

আপডেট সময় ১২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩