ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

সম্প্রতি অনাকাঙ্ক্ষিত আপত্তিকর ছবি প্রতিরোধের জন্য সেফটি ফিচার চালু করার ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এরফলে ইনস্টাগ্রামে অযাচিত কোনো ছবি পাঠানো ও রিসিভ করা যাবেনা। 

সহজ করে বললে, ব্যবহারকারীদের মেসেজে কোনো আপত্তিকর ছবি আসে, তাহলে ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘নিউডিটি প্রোটেকশন’ তৎক্ষণাৎ ছবিগুলোকে আটকে দেবে।

মূলত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়াতে সাইবারফ্ল্যাশিংয়ের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। ২০১৭ সালে ইউগভ -এর এক সার্ভেতে দেখা গেছে, ৪০ শতাংশেরও বেশি তরুণী পুরুষের গোপনাঙ্গ বা অন্যান্য নানা কুরুচির বিষয় সম্পর্কিত অবাঞ্ছিত ছবি পেয়েছেন।

গ্লিচ-এর একটি সমীক্ষায় দেখা গেছে যে, ২০২০ সালের জুন-জুলাই মাসে ১৭ শতাংশ মহিলাকে অযাচিত পর্নোগ্রাফি পাঠানো হয়েছিল। এ নিয়ে দ্যা ভার্জ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মেটা ইনস্টাগ্রামে নগ্ন ছবির অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য মেশিন লার্নিং ব্যবহার করছে।

ইনস্টাগ্রামের ডেভেলপার আলেসান্দ্রো পালুজজি এ ফিটরের এক ঝলক টুইটারে শেয়ার করেছেন। মাইক্রোব্লগিং সাইটে স্ক্রিনশটটি শেয়ার করে তিনি বলেছেন, ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে ইনস্টাগ্রাম শিগগিরই ফিচারটি রোলআউট করতে যাচ্ছে। তবে কবে নাগাদ ফিচারটি অবমুক্ত করা হবে, সে বিষয় স্পষ্ট করে কিছু জানায়নি মেটা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

আপডেট সময় ১২:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২