ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

আদর্শের একটি বই কলকাতা বই মেলাতে বিক্রি করতে ‘নিষেধ’

ঢাকার একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল না দেওয়ার পরে এবার তাদের প্রকাশিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি কলকাতা বই মেলাতেও বিক্রি না করার জন্য চিঠি দেওয়া হয়েছে। আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমানকে লেখা এই চিঠিটি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। 

মঙ্গলবার থেকে ৪৬তম কলকাতা বই মেলা শুরু হয়েছে। তবে বইটি ইতোমধ্যে কলকাতা বইমেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন প্রকাশনী সংস্থাটির কর্মকর্তা খায়রুল ইসলাম পলাশ। তিনি বলেন, আমরা তো বইটা কলকাতা বইমেলায় বিক্রির জন্য নিয়ে এসেছি, কিন্তু ওটা বিক্রি করতে বারণ করা হয়েছে আমাদের।

এ বিষয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতা শ্যামল পালের সঙ্গেও কথা বলেছে বিবিসি। তিনি বলেছেন, তারা কলকাতা বইমেলায় গেছে, সেই সময়ে তারা যাতে কোনও সমস্যায় না পড়ে, তাদের ভালোর জন্য ওই বইটা প্রদর্শন ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলেছি আমরা। বইটা নিয়ে যেহেতু বিতর্ক হয়েছে, যার মধ্যে সরকার, প্রশাসনও জড়িয়ে গেছে, তাই তারা চাইছেন না যে কলকাতা বইমেলায় আদর্শ স্টলে বইটা রাখা নিয়ে কোনো বিতর্ক হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

আদর্শের একটি বই কলকাতা বই মেলাতে বিক্রি করতে ‘নিষেধ’

আপডেট সময় ১০:৪৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩