সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার

অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একইসঙ্গে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বিবৃতিতে বলা হয়, দেশি-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। এরপর দুর্নীতি ও ভুল নীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই দফায় দফায় দাম বৃদ্ধি করে চলেছে সরকার। এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেক দফা বাড়বে। যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। এমতাবস্থায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায় মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুল নীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট সময় ০৫:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩