ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আর কোনো রোহিঙ্গা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ইমদাদ হকের সার্বিয়া ভ্রমণবিষয়ক ‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বইয়ের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। এরা মাদক কারবারির সঙ্গে জড়িত ছিল। তবে ভালো খবর হলো এই, সেখানে (শূন্যরেখায়) আর কোনো রোহিঙ্গা নেই। তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে। আমাদের কিছু অসুবিধা হচ্ছে, দেখা যাক কী হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন রাখাইনে দুই পক্ষ যুদ্ধ করছে। তারাই এসব রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকে পড়েছে। কী করবেন। সব লোককে ঢুকতে দেইনি। তবে যারা ঢুকেছেন তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। আবার এদের মধ্যে অনেকের ইউএনইচসিআরের কার্ডও রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে নেওয়া হবে না বলেও জানান মোমেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩