ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

দূতাবাসের প্রতিনিধিদল নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেনগাজী সফর

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজী সফর করেছেন। সফরে প্রতিনিধিদল বেনগাজীর গানফোদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণে সেন্টারের পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিদল ২৬-২৮ জানুয়ারি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজী সফর করেন। সফরকালে বেনগাজীর গানফোদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সিডিএ ওই সেন্টারের পরিচালকের সঙ্গে বৈঠক করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বেনগাজী শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের বিবিধ কল্যাণ, নিরাপত্তা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণসহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের আঞ্চলিক পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে লিবিয়ার পূর্বাঞ্চল হতে স্বেচ্ছায় দেশে যেতে আগ্রহীদের ফেরত পাঠানোর অনুরোধ জানান।

সফরকালে বেনগাজী শহর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে কনস্যুলার ও কল্যাণ সেবা নিতে আসা বাংলাদেশিদের নিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একটি গণশুনানি আয়োজিত হয়। এ সময় দূতাবাসের সেবার মানের ব্যাপারে এবং এ বিষয়ে করণীয় প্রসঙ্গে  প্রবাসী বাংলাদেশিদের কাছে  জানতে চাওয়া হয়। আসা অনেকেই প্রাণ খুলে তাদের সমস্যার কথা তুলে ধরেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রতিশ্রুতি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

দূতাবাসের প্রতিনিধিদল নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেনগাজী সফর

আপডেট সময় ১২:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩