সংবাদ শিরোনাম ::
স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

দুর্নীতির ধারণা সূচক-২০২২ প্রকাশ মঙ্গলবার

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০২২’ প্রকাশ করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশসহ ১৮০টি দেশে একযোগে ওই সিপিআই প্রকাশিত হবে। এ উপলক্ষে রাজধানীতে টিআইবি’র ধানমন্ডির কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এর আগে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২১ অনুসারে বাংলাদেশের স্কোর ছিল ২৬। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের এক ধাপ এগিয়ে ১২তম অবস্থান থেকে ১৩তম অবস্থানে এসেছিল। আর তালিকায় উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম।

অবশ্য দুর্নীতির এই সূচকে বা স্কোরের ক্ষেত্রে বাংলাদেশের কোনো অগ্রগতি হয়নি। এর আগের বছরের মতো একই স্কোর ছিল। চার বছর ধরেই একই স্কোর রয়েছে। ২০২১ সালের ২৮ জানুয়ারি দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০ প্রকাশ করা হয়। টিআই কর্তৃক প্রকাশিত সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানে ছিল ১২তম।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বাংলাদেশের অবস্থানের দুই ধাপ অবনমন ঘটে। তবে স্কোর ছিল আগের মতোই। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এ সূচক প্রকাশ করে আসছে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা

দুর্নীতির ধারণা সূচক-২০২২ প্রকাশ মঙ্গলবার

আপডেট সময় ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩