সংবাদ শিরোনাম ::
গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি

পূর্বাচলের ৪টি সেক্টরে পানির সংযোগ দিচ্ছে রাজউক

রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে শহরের পাশেই ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ হাতে নিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নতুন এই শহরে সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ছিল প্রকল্পটির উদ্দেশ্য। কিন্তু নাগরিক পরিষেবা না থাকায় প্রকল্প এলাকা এখনো বাসযোগ্য হয়নি। বর্তমানে পূর্বাচলের কয়েকটি সেক্টরে পানির সংযোগ প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

রোববার (২৯ জানুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে, পূর্বাচলে পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপে পূর্বাচল নতুন শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরে আগামী ৩০ জানুয়ারি থেকে পানির সংযোগ প্রদান করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন জানান, পূর্বাচলে পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপে পূর্বাচল নতুন শহরের ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরে আগামী ৩০ জানুয়ারি হতে পানির সংযোগ প্রদান করবে সংস্থাটি। পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরসমূহে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

পূর্বাচলে প্লট গ্রহীতাদের উদ্দেশ্যে রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর এলাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় পূর্বাচল নতুন শহরে গুণগত মানসম্পন্ন পানি সরবরাহের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  প্রথম ধাপে ১, ২, ৩ ও ৪ নম্বর সেক্টরসমূহের সকল আবাসিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য প্লট বরাদ্দ গ্রহীতাদের ৩০ জানুয়ারি থেকে পানির সংযোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পানি সংযোগের আবেদনের জন্য ওয়েবসাইটের নির্দিষ্ট ফরমে আবেদন করতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

পূর্বাচলের ৪টি সেক্টরে পানির সংযোগ দিচ্ছে রাজউক

আপডেট সময় ০৪:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩