ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে আগুনে পুড়লো ১০ দোকান ও রিকশার গ্যারেজ

রাজধানীর গেন্ডারিয়ায় পুকুরপাড় এলাকায় আগুন লেগে ১০ টি টিন শেড দোকান ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে।

রোববার ভোর ৪ টা ২১ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আধা ঘণ্টার মধ্যে আগুন নির্বাপণ সম্ভব হলেও আগেই পুড়ে যায় ১০টি ঘর। আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, রোববার ভোর ৪টা ২১ মিনিটে গেন্ডারিয়ার পুকুরপাড়ে আগুনের ঘটনার খবর আসে। এরপর আট মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে মোট চারটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সম্পূর্ণ আগুন নিভে ৫টা ৪০মিনিটে।

তিনি আরও জানান, আগুনে পুড়ে গেছে ছোট ছোট ১০টি টিন শেডের দোকান ও ১টি রিকশার গ্যারেজ। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

রাজধানীতে আগুনে পুড়লো ১০ দোকান ও রিকশার গ্যারেজ

আপডেট সময় ১২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩