সংবাদ শিরোনাম ::
গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি

স্মার্ট বাংলাদেশে সব নাগরিক সুবিধা থাকবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমাদের শহরগুলোকে স্মার্ট করে গড়ে তুলতে প্রয়োজন হবে স্মার্ট নাগরিক। পানি সরবারাহ, স্যানিটেশন ব্যবস্থা, গৃহস্থ বর্জ্য- শিল্প বর্জ্য ব্যবস্থাপনাসহ স্মার্ট বাংলাদেশে সব নাগরিক সুবিধা থাকবে।

শনিবার (২৮ জানুয়ারি) আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিটিআরসি আয়োজিত ‘আজকের স্মার্ট সিটি বিনির্মাণে প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সুস্থ্য-স্বাভাবিক নতুন প্রজন্মের গড়ে তুলতে হলে তাদের জন্য যথাযথ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে তাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকদের জন্য কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব খাতকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখায় না, তা বাস্তবায়নও করে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না বাস্তব। তেমনি স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট সিটিও বাস্তবে রূপ নেবে। এজন্য আমাদের সমন্বিতভাবে অংশগ্রহণ ও শহরগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. বি এম মইনূল হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

স্মার্ট বাংলাদেশে সব নাগরিক সুবিধা থাকবে : স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় ০৬:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩