সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জনসংখ্যার ঘনত্ব এবং বৃদ্ধি বাংলাদেশের উন্নয়নের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

কবিতায় তিনি বলেন, ‘চেষ্টা করলে বাঙালির কাছে অসাধ্য কিছু নয়’। শুক্রবার ডিজিটাল মেলার দ্বিতীয় দিনের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ে ভয়ের কিছু নেই। বাংলাদেশের দক্ষতা অর্জনে তরুণদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে।সেমিনারের আয়োজন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। এতে বিশেষ অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, দেশে বৃহত্তর ডিজিটাল পরিবর্তন সম্পন্ন হয়েছে এখন স্মার্ট বাংলাদেশের প্রতি নতুন পরিবর্তনের দিকে এগিয়ে জেতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস এবং মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ড. লাফিজা জামাল। তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে ভোক্তা নয়, সরবরাহকারী হিসেবে গড়ে উঠতে হবে। গবেষকদের শিল্পকারখানা ও সরকারের একসাথে কাজ করা প্রয়োজন, না হলে কাজগুলো শুধু প্রোটোটাইপ হিসেবেই থেকে যায়।

তিনি গবেষণা ও উন্নয়ন খাতে স্থানীয় কোম্পানি ও সরকারের বিনিয়োগের অভাব এর ওপর গুরুত্বারোপ করেন। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন এল এম এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম। আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, জেডটিই কর্পোরেশন দক্ষিণ বিষয়ক চিফ মার্কেটিং অফিসার লিউ ঝেন উ, ডাটা সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, নকিয়া বাংলাদেশের কান্ট্রি হেড আরিফ ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী

আপডেট সময় ০২:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩