ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

ভারতে অ্যান্ড্রয়েডে ব্যাপক পরিবর্তন আনছে গুগল

ভারতে একটি বড় অ্যান্টি-ট্রাস্ট মামলায় হেরে যাওয়ার পর সেখানে অ্যান্ড্রয়েড সিস্টেমে কয়েকটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল। পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েডে ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নিতে পারেবেন।

ভারতের সুপ্রিম কোর্ট দেশটির অ্যান্টি-ট্রাস্ট ওয়াচডগের একটি রায় বহাল রাখার পর গুগল এই পদক্ষেপ নিয়েছে। যেখানে বলা হয়েছে  গুগল তাদের মার্কেট পজিশনের অপব্যবহার করেছে। ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই) অন্যায্য ব্যবসায়িক অনুশীলনের অভিযোগে গুগলকে ১৬১ মিলিয়ন ডলার জরিমানা করেছে।

ওয়াচডগের মতে, গুগল  বিভিন্ন স্মার্টফোন, ওয়েব অনুসন্ধান, ব্রাউজিং এবং ভিডিও হোস্টিং পরিষেবার জন্য তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইসেন্সের অপব্যবহার করছে। অভিযোগ করা হয়, অ্যাপগুলোর আধিপত্য নিশ্চিত করতে স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে একতরফা চুক্তি করেছে গুগল।

সিসিআইয়ের নির্দেশিত পরিবর্তনগুলো গুগলকে ১,১০০ টিরও বেশি ডিভাইস নির্মাতা এবং হাজার হাজার অ্যাপ ডেভেলাপারের সঙ্গে নীতি পরিবর্তন করতে বাধ্য করবে। তবে গত সপ্তাহে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, তারা ওয়াচডগকে সহযোগিতা করবে।

বুধবার গুগল ঘোষণা করেছে, তারা ভারতের ডিভাইস নির্মাতাদের প্রি-ইনস্টলেশনের জন্য তাদের পৃথক অ্যাপ্লিকেশনগুলোকে লাইসেন্স দেওয়ার অনুমতি দেবে এবং ব্যবহারকারীদের তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন বেছে নেওয়ারও অনুমতি দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

ভারতে অ্যান্ড্রয়েডে ব্যাপক পরিবর্তন আনছে গুগল

আপডেট সময় ০২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩