ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মার্টিনেজের কারণে নিয়ম বদলে ফেলছে ফিফা

৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালের মঞ্চে দুর্দান্ত কিছু সেইভ করে দেশকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফাইনাল শেষের পর থেকেই নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক। একের পর এক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। 

বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকার শ্যুট আউটে বেশকিছু ঘটনা ঘটিয়ে মনস্তাত্বিক লড়াইয়ে জিতেছিলেন মার্টিনেজ। শ্যুট আউটের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখান তিনি। শুধু তাই নয়, খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতেও অনেক কিছু করেছেন তিনি। কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করার জন্য পেনাল্টির আগে তাকে অপেক্ষা করিয়ে রাখেন মার্টিনেজ। রেফারির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন।

কোম্যানের মতো একই ফাঁদে পড়েন রিয়েল মাদ্রিদে খেলা অরেলিয়েন শুয়ামেনি। শট নেওয়ার ঠিক আগেই মার্টিনেজ বল তুলে দূরে ছুড়ে ফেলেন। মনস্তাত্বিক লড়াইয়ে হেরে পেনাল্টি মিস করেন শুয়ামেনি এবং কোম্যান দুজনেই। ফলে বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা। মার্টিনেজের এসব কাজ ঠিক মেনে নিতে পারছে না ফিফা। ভবিষ্যতে যাতে কেউ এমনটা না করতে পারে সে কারণে এখন থেকেই নড়েচড়ে বসছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পেনাল্টি নিয়মে আনা হতে পারে বড়সড় পরিবর্তন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

মার্টিনেজের কারণে নিয়ম বদলে ফেলছে ফিফা

আপডেট সময় ০১:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩