ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাঙ্গরা বাজার থানার আয়োজনে অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে র‍্যালিটি রামচন্দ্রপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুস ছাত্তার সরকার বাবু, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নাছির উদ্দীন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মো: বাবুল মিয়া এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬