ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জরিমানার কবলে সোহান, হারিস রউফকে সতর্ক

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শুক্রবার ২৮ জানুয়ারির ম্যাচে মাঠে আম্পায়ারের সাথে তর্কে যুক্ত হয়ে শাস্তির মুখে পড়লেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে এ অধিনায়ককে আর্থিক জরিমানা ও পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। মূলত কোড অব কন্ডাক্ট ভাঙার কারণেই এমন শাস্তি।

এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, এ দুজনই লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাকিস্তানি গতি তারকা হারিস রউফকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন। যা আমলে নিয়ে এ শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তবে দুজনেই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন পড়েনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

জরিমানার কবলে সোহান, হারিস রউফকে সতর্ক

আপডেট সময় ০১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩