ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন চেয়েছে বাংলাদেশ

মিয়ানমার থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন জোরদার করার জন্য ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনকে (ওআইসি) অনুরোধ করেছে বাংলাদেশ। 

জাতীয় সংসদের তিন সদস্যের একটি দল শুক্রবার আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়ে এ অনুরোধ জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন। পিইউআইসি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালেও তিনি রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন। বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও এস এম শাহজাদা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩