ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

‍‍‍‍‍‍‍‍‍দুর্যোগ মোকাবিলায় টেলিযোগাযোগ সেবা খুবই গুরুত্বপূর্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় টেলিযোগাযোগ সেবা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে টেলিকমিউনিকেশন সেবাটা দরকার। এ সেবার মাধ্যমে সরকারের বার্তাটা প্রচার করা হলে দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যায়।

তিনি আরও বলেন, আমাদের কমিউনিকেশন সিস্টেম তৈরি করতে হবে। দুর্যোগের আগাম বার্তাটা দেওয়ার ক্ষেত্রে টেলিকমিউনিকেশনটা প্রয়োজন।শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‌‘দুর্যোগকালীন সময়ে টেলিযোগাযোগ খাত : পূর্ব ও পরবর্তী কৌশল ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এনামুর রহমান বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের অবহেলায় জলোচ্ছ্বাসে প্রায় দুই লাখ লোক মারা যায়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আসার পর ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২’ এরপর ‘দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫’ করা হয়েছে। এ নীতিমালায় দুর্যোগ মোকাবিলার বিষয়ে সব কিছু বলা হয়েছে। সর্বশেষ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বা এসওডি (সংশোধিত) -২০১৯ প্রণয়ন করা হয়েছে। যেকোনো দুর্যোগে কার কি দায়িত্ব পালন করতে হবে এসওডিতে পরিষ্কার করে বলা হয়েছে।

তিনি বলেন, জনগণকে উত্তম সেবা দেওয়া আমাদের দায়িত্ব এবং এ সেবা দিতে গিয়ে আমরা টেলিকমিউনিকেশনের সহায়তা পেয়েছি বলেই এতো সুন্দরভাবে সিলেট ও সুনামগঞ্জের এতো বড় বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

‍‍‍‍‍‍‍‍‍দুর্যোগ মোকাবিলায় টেলিযোগাযোগ সেবা খুবই গুরুত্বপূর্ণ

আপডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩