ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান

ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার অঙ্গীকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনার একটি অঙ্গীকার, যার অর্থ হচ্ছে একুশ শতকের সোনার বাংলা, একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা, যার চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। বাংলাদেশ এ ডিজিটাল রূপান্তরের এক প্রকৃষ্ট উদাহরণ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবে না। মানুষ তার সম্মান নিয়ে বেঁচে থাকবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একটি দেশ তখনই ডিজিটাল দেশ হিসেবে গণ্য হবে, যখন এটি পরিণত হবে ই-স্টেটে (রাষ্ট্র)। অর্থাৎ রাষ্ট্রের যাবতীয় কর্ম তথ্যপ্রযুক্তির সমন্বয় ও ব্যবহারে ঘটবে। যার মূল নিয়ামক হচ্ছে কানেকটিভিটি। এই ডিজিটাল সংযুক্তির মাধ্যমে গড়ে উঠছে জ্ঞানভিত্তিক সমাজ।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মূলত জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি গঠনেরই রূপকল্প। বাস্তবায়িত উদ্যোগের সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা সরকার অর্জন করতে চায়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সফল ফলাফল হচ্ছে পেপারলেস অফিস, ক্যাশলেস ট্রানজেকশন এবং সিমলেস কানেকটিভিটি। এই কর্মযজ্ঞ আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা কেবল অর্থবিত্তে ধনী হতে চাই না। আমাদের রয়েছে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সে মূল্যবোধকে ধারণ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার অঙ্গীকার : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩