ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আধুনিক, তথ্যনির্ভর, জনসম্পৃক্ত এবং স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য। 

তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটিয়ে আইন অনুযায়ী জেলা প্রশাসকদের নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’ বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’ উপলক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় স্পিকার এ কথা বলেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানও বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকরা যেভাবে করোনা অভিঘাত মোকাবিলা করেছেন, সরকারের নীতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তারা নিবেদিত হলে দেশ সব প্রতিকূলতা দূর করে সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, জাতীয় সংসদের জনপ্রতিনিধিরা মাই কনস্টিটিউয়েন্সি অ্যাপের সাহায্যে নিজ নির্বাচনী এলাকার সব তথ্য সঙ্গে সঙ্গে জানতে পারছেন, যা এসডিজি সূচক উন্নয়নে সহায়ক।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসকরা মাদক সমস্যা রোধ, বাল্যবিবাহ দূর ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করলে দেশে শিগগিরই আর্থ সামাজিক উন্নয়নে গতিশীলতা আসবে।

এ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য

আপডেট সময় ১২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩