সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে

নতুন করে আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, দেশে বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ রেল ব‍্যবস্থা চালু রয়েছে। আমরা সমস্ত রেল ব‍্যবস্থাকে ব্রডগেজ হিসেবে চালু করতে চাই। তিনি বলেন, ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যে রেল ব্যবস্থা বন্ধ হয়েছিল, দুই দেশের চাহিদা অনুযায়ী নতুন করে সেগুলো চালু করতে চাই। বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ সংযুক্ত করতে চাই।

এছাড়া চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে রেলপথ চালু করার পাশাপাশি খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইনের প্রকল্পটি আগামী জুনের মধ্যে উদ্বোধন করতে পারবেন বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে

আপডেট সময় ০৫:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩