ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন ড. বশিরুল

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলম। 

বুধবার (২৫ জানুয়ারি) সকালে তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, দুই মহাপরিচালকের মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলমকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা ড. মহা. বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কৃষি মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে প্রায় ৪ বছর কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মরক্কোসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন ড. বশিরুল

আপডেট সময় ১২:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩