ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

বানর থেকে মানুষ হয় এটা ধর্ম বিরোধী প্রচার: জাপা এমপি

পাঠ্যপুস্তকে ডারউইনের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। 

তিনি বলেন, বানর থেকে মানুষ হয় এটা ধর্ম বিরোধী প্রচার। মুসলমান হিসাবে আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এটা ইসলামের প্রতি আঘাত। এ বিষয়ে ব্লাসফেমি আইন করা উচিত।

তিনি বলেন, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত এ আওয়াজ আসে কিনা জানি না। আমরা বাইরে চলি মানুষের কথা শুনি। বানর থেকে মানুষ হওয়া নিয়ে মানুষ কি বলে.. মানুষ আগ্নেয়গিরির মতো অবস্থায় আছে। প্রত্যেকটা মুসলমানের ধর্মেতে আঘাত করেছে।পাঠ্যপুস্তকে কারা এসব বিতর্কিত বিষয় দিয়েছে তা বের করতে একটি কমিশন গঠনের দাবিও জানান তিনি।

জাতীয় পার্টির সংসদ সদস্য বলেন, এই সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে। সরকার ব্যাপক উন্নয়ন করেছে। কোন শত্রুও এটা অস্বীকার করতে পারবে না। এত উন্নয়ন হয়েছে। এই পরিমাণ উন্নয়ন আগে হয় নাই। বড় কাজ করলে সমালোচনা থাকবেই। যে কাজ করে না তার সমালোচনা নাই।

ডলারের সংকটের জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও লিজিং কোম্পানিগুলো দায়ী বলে দাবি করেন টিপু। তিনি বলেন, এরা রক্ষক হয়ে মানুষের আমানত ভক্ষণ করেছেন। যোগসাজশে বিভিন্ন জায়গায় লস প্রকল্প তৈরি করেছেন। আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডলার সংকট কেটে যাবেও বলে মনে করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

বানর থেকে মানুষ হয় এটা ধর্ম বিরোধী প্রচার: জাপা এমপি

আপডেট সময় ১২:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩