ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা ২৫৫৪টি

বর্তমানে দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা দুই হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিওর সংখ্যা দুই হাজার ২৮৯টি ও বিদেশি এনজিওর সংখ্যা ২৬৫টি বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে শুধুমাত্র বৈদেশিক অনুদানে পরিচালিত দেশীয় এবং আন্তর্জাতিক এনজিওদের নিবন্ধন দেওয়া হয়। বর্তমানে এনজিও‌ বিষয়ক ব্যুরোর অধীনে বৈদেশিক অনুদানে পরিচালিত নিবন্ধিত এনজিওর সংখ্যা দুই হাজার ৫৫৪টি। এ সময় মন্ত্রী পৃথকভাবে দেশি ও বিদেশি এনজিওগুলোর তালিকা তুলে ধরেন।

বিদেশি এনজিওগুলো তাদের কর্মতৎপরতা সম্পর্কে সরকারের কাছে কোনো রিপোর্ট জমা দেয় কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বৈদেশিক অনুদানে পরিচালিত দেশি এবং বিদেশি এনজিওগুলোকে এনজিওদের জন্য অনুসরণীয় বিদ্যমান ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ নভেম্বর, ২০২১ তারিখ জারি করা পরিপত্রের আলোকে সরকারের সংশ্লিষ্ট সবার কাছে রিপোর্ট দিতে হয়। সে অনুযায়ী বিদেশি এনজিওগুলোও নিয়মিত রিপোর্ট দিয়ে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

দেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা ২৫৫৪টি

আপডেট সময় ০৬:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩