সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব

একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী এ আয়োজনের। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি সিনেমা দেখানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান কিশওয়ার কামাল।

এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা হয়েছে ‘মাদারলেস’ (ইরান), ‘জেন্দেগি ভা জেন্দেগি’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলী ঘাভিতান (ইরান)। ‘নাকোডো ম্যাচমেকারস’ (ম্যারেজ কাউন্সেলর) সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে (জাপান), সেরা অভিনেত্রী কেতকী নারায়ণ (প্রপেদা, ভারত), ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার পেয়েছেন অনীক দত্ত (ভারত) এবং পোডেলনিকি (দ্য রায়ট) সিনেমার জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতেছেন আর্টিওম আনিসিমভ (রাশিয়া)।

এছাড়া বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার পেয়েছে ‘সাতাঁও’। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাওয়ার্ড বাই ফিপরেস্কি জুরি পুরস্কার জিতেছে ‘কুড ইউ বি ফ্রি ইয়েট লকড ইন’, প্রথম রানার আপ ‘হাঘরে’ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ‘কৃষ্ণপক্ষ’। এবারের উৎসবে বিশেষ অডিয়েন্স পুরস্কার বিজয়ী হয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জে কে ১৯৭১’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসব

আপডেট সময় ১১:০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩