ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

অনিয়ম নিয়ন্ত্রণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ইসির

আসন্ন ছয় আসনের উপ-নির্বাচনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নির্বাচন পূর্ব’ অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব পালন করবে এই কমিটি।

আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহাকারী জজের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে উপ-নির্বাচনের প্রচার কাজ চলছে। এতে ২৭ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটেরে মাঠে। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর প্রথমে ছয়জন ও পরে একজন স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তার ভিত্তিতে ইসি ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয়। একটি সংরক্ষিত আসন বিধায় সেটির নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

অনিয়ম নিয়ন্ত্রণে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ইসির

আপডেট সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩