ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

অতিরিক্ত ফি, দলিল লেখক আটক

জমির দলিলে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়কালে এক দলিল লেখককে সাময়িকভাবে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আটক হওয়া এই দলিল লেখকের নাম ফোরকান উদ্দিন। প্রশাসনিক কিংবা বিভাগীয় ব্যবস্থা নেওয়া সুপারিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে ওই অভিযান চালানো হয়।  সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্রে আরও জানা যায়, কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক ফোরকান উদ্দিনের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের সাথে যোগসাজশপূর্বক নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি টিম অভিযান চালায়।

আগের একটি অভিযোগের প্রেক্ষিতে এই দলিল লেখকের সনদ আগেই স্থগিত হয়েছিল। গত ১৮ অক্টোবর সেটা প্রত্যাহার হওয়ার পর তিনি কাজে ফিরেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলিল প্রতি অতিরিক্ত ২২০০ থেকে ২৫০০ টাকা নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

অতিরিক্ত ফি, দলিল লেখক আটক

আপডেট সময় ১১:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩