ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক আধুনিক প্রশিক্ষণ জরুরি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক, উন্নত ও আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য। 

‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) উদ্যোগে সোমবার (২৩ জানুয়ারি) ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালন করছে জেনে সন্তোষ প্রকাশ করে বিএসটিডি’র এ উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ, পেশাদার, সেবামুখী ও পরিশ্রমী কর্মীবাহিনী।

আবদুল হামিদ বলেন, বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলার পাশাপাশি সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে দেশের বিশাল জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। এজন্য দরকার আধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ।

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি দক্ষ মানব সম্পদ তৈরিতে তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ২৭তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক আধুনিক প্রশিক্ষণ জরুরি

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩