ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগ থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। আইসিজের এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিজের রায়ের পর এ প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং সন্তুষ্ট। আইসিজের এই রায় প্রথমবারের মতো। আইসিজে একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানিয়েছে। মিয়ানমার রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে।’

হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি প্রথম ঘটনা। আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম মানবাধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য নিন্দা জানানো হয়েছে। রায়ে ক্ষতিপূরণের বিষয়েও বলা হয়েছে। আমরা এ নিয়ে আগামীকাল (কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে) বিস্তারিত কথা বলব।

তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফলাফল বা ক্ষতিপূরণ এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব দেশের জন্যও। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। শুধু প্রত্যাবাসন নয়, এই রায়ের মাধ্যমে একটা চাপ বা প্রেসার তৈরি হলো।’

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে আইসিজের ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ল

আপডেট সময় ০৭:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬