ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

শিশুদের সহিংসতা থেকে সুরক্ষায় বাংলাদেশের সাত অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, আইন সংস্কার, ইতিবাচক অভিভাবকত্ব, শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা এবং শিশুদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা।

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর।

বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন মন্ত্রী। এ সময় নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে এতে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে সুশাসন ও অর্থায়ন জোরদার করা।

দ্বিতীয় অগ্রাধিকারে শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের সুরক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কথা জানান মন্ত্রী। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নের অগ্রগতি ত্বরান্বিত করা হবে।

চতুর্থ অগ্রাধিকারে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বাড়িয়ে শিশু সুরক্ষা এবং সহায়তা সেবা শক্তিশালী করার কথা বলা হয়েছে।

পঞ্চম অগ্রাধিকারে অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জরুরি পরিস্থিতি ও ডিজিটাল পরিসরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে।

ষষ্ঠ অগ্রাধিকারে শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ ও জবাবদিহি কাঠামো শক্তিশালী করে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ফলাফল মূল্যায়নের কথা বলা হয়েছে।

সপ্তম অগ্রাধিকারে শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

শিশুদের সহিংসতা থেকে সুরক্ষায় বাংলাদেশের সাত অঙ্গীকার

আপডেট সময় ০৩:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬