ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ইজতেমার পথে পথে ১০ টাকায় অজুর ব্যবস্থা

ইজতেমা ময়দানের আশপাশে যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে মুসল্লিদের ঢল। তাদের লক্ষ্য লাখো মুসল্লিদের সঙ্গে শরিক হয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে হাত ওঠানো। তাইতো সব দুর্ভোগ ভুলে ইজতেমা ময়দানের আশপাশে ভিড় জমাচ্ছেন খোদাপ্রেমী এসব মানুষেরা। 

রাজধানীর উপকন্ঠে তুরাগ তীরে যেন তাদের নিশানা টানানো আছে। সেই নিশানা অর্থাৎ বিশ্ব ইজিতেমায় ময়দানে আখেরি মোনাজাত লক্ষ্য ধরেই এগিয়ে চলছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। লাখ লাখ মুসল্লিদের ঢলে নানান ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

ইজতেমা ময়দানের পথে টঙ্গী ব্রিজ পেরিয়ে দেখা গেল এমন ১০ টাকায় অজুর পানির সার্ভিস। টঙ্গী সড়ক উপ-বিভাগের সামনে এমন অজুর আয়োজন সাজিয়ে বসেছেন স্থানীয় সাদিকুর রহমান। তিনি বলেন, বালতি ও ড্রাম ভরে পানি এনে এখানে মুসল্লিদের অজু করানোর ব্যবস্থা করেছি। টুলে বসার ব্যবস্থা আছে। সেই সঙ্গে প্রতি টুলের সামনে একটি করে বদনা রাখা হয়েছে। যেসব মুসল্লি এখানে এসে অজু করছেন তাদের কাছে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আসলে এগুলো কিনতে, পানি আনার খরচসহ নানান খরচ লেগেছে। ফলে মুসল্লিদের কাছ থেকে ১০ টাকা করে নিচ্ছি। আমার মতো এমন অজু করানোর আয়োজন করেছে অনেকেই।

dhakapost

এদিকে অজুর পানির পাশেই বিক্রি হচ্ছে পলিথিন, কাগজ ও পুরোনো খবরের কাগজ। এগুলোও বিক্রি হচ্ছে ১০ টাকায়। এগুলো বিছিয়ে পথে-ঘাটে বসে মোনাজাতে অংশ নেবেন মুসল্লিরা। সে কারণেই এমন সব উপকরণও বিক্রি করতে দেখা গেছে অনেককে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ান করছেন। তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা মাওলানা আশরাফুল।

৬২ দেশের প্রায় ৮ হাজার ও দেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর ইজতেমা ময়দানসহ টঙ্গীর আশপাশ। আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার (২১ জানুয়ারি) রাত থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। শীত উপেক্ষা বিশ্ব ইজতেমার ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি।

গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জুবাইরের অনুসারীরা এতে অংশগ্রহণ করেন। এরপর চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পক্ষের (মাওলানা সাদের অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন। আজ আখেরি মোনাজাতে মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ইজতেমার পথে পথে ১০ টাকায় অজুর ব্যবস্থা

আপডেট সময় ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩