২০২৫-২৬ অর্থবছরে লোকসান করেও শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ও তিতাস গ্যাস শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা। তবে আলোচিত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে, তিতাস গ্যাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২ পয়সা। এর বিপরীতে কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে, মীর আখতার শেয়ারপ্রতি ৬ টাকা ৫৮ পয়সা লোকসান করায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। সেন্ট্রাল ফার্মাও শেয়ারপ্রতি ১৭ পয়সা লোকসানের কারণে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
























