ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী লিভারপুলের ম্যাচে ছাদ থেকে উড়ে এলো রাগবি বল, তদন্তে পুলিশ কারাগারে দেড় বছর, এখনো দিন গুনছেন আট হেভিওয়েট আসামি কর্ণফুলী থানায় আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক, জাহাজ দখলের অভিযোগ পূজার সাজে মন্দিরা, শুভেচ্ছায় সম্প্রীতির বার্তা রোনালদোর শাস্তি নিয়ে বিতর্ক, ফেডারেশনের দাবি ‘যথেষ্ট’ রেলওয়ের জমি দখল করে ১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ, স্টার সিনেপ্লেক্স চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সিআইডির মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

সিআইডির করা একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে ডিবির গুলশান বিভাগ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম বলেন, সিআইডিতে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।

সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে দিলীপ আগরওয়ালার প্রতিষ্ঠানের স্বর্ণ ও হীরা সংগ্রহের উৎস এবং সরবরাহকারীদের বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। সিআইডির অভিযোগ অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বৈধ পথে আমদানির পাশাপাশি স্থানীয় বাজার থেকেও বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছিল। তবে এসব পণ্যের উৎস সম্পর্কে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগেও দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগ ওঠে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ওই রাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব।

পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানো হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শতকোটি টাকার সম্পদের মালিক শফিকুল ইসলাম এখন ঢাকা জেলা রেজিস্ট্রার

সিআইডির মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬