ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

হাট-বাজার বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

জাতীয় সংসদে উত্থাপিত হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩ পাসের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা শেষে কয়েকটি ধারায় সংশোধনী এনে বিলটি পাসের সুপারিশ করে চলতি অধিবেশনে প্রতিবেদন জমা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও খান আহমেদ শুভ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গত ৮ জানুয়ারি হাট-বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ডের বিধান রেখে বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

হাট ও বাজার (স্থাপন ও অধিগ্রহণ) অধ্যাদেশ, ১৯৫৯ সংশোধন ও পরিমার্জন করে এই নতুন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে।

বিলে বলা হয়, হাট-বাজারের সরকারি খাস জমি কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট-বাজারের খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা নির্মাণের উদ্যোগ নিলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

হাট-বাজার বিল পাসের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট সময় ০৮:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩